কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে লোডশেডিং নিয়ে সুখবর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়লা সংকটের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পর ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। তবে সপ্তাহখানেকের মধ্যে অর্থাৎ আসন্ন ঈদুল আজহার আগে এ পরিস্থিতি আরও উন্নতি হওয়ার আশা করছে বিদ্যুৎ বিভাগ।

চলতি মাসের শুরুতেই তীব্র তাপদাহর সঙ্গে লোডশেডিং- এ যেন জনগণের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো অবস্থা। মাঝে আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ায় ঠিকমতো সরবরাহ হচ্ছিল বিদ্যুৎ কিন্তু আবারও গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের অবস্থাও অবনতি হতে থাকে।

বিদ্যুৎ বিভাগ বলছে, সরকার লোডশেডিং নিয়ন্ত্রণে কাজ করছে। আর পায়রা বন্ধ হলেও বিকল্প হিসেবে বাড়ানো হয়েছে তেল ও গ্যাসভিত্তিক কেন্দ্রের উৎপাদন। সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি হবে। পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সংবাদমাধ্যমকে জানান, গ্যাস থেকে প্রায় ৭ হাজার মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পাশাপাশি লিকুইড ফুয়েলের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। এ ছাড়া খুব শিগগিরই তরলীকৃত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা জানান তিনি। ভবিষ্যতে পায়রার পুনরাবৃত্তি যেন না হয় উল্লেখ করে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন বজায় রেখেই পরিকল্পনা করে কাজ করা হচ্ছে। পায়রা থেকে শিক্ষা নিয়ে এখন সবাই সচেতন হয়েছে। আগামীতে এ ধরনের সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে আমদানিনির্ভরতা কমিয়ে আনতে সৌরসহ নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X