কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউনূস-স্টারমার বৈঠক বাতিলের দায় কে নেবে, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরকে দেশটির পক্ষ থেকে ‘অফিসিয়াল’ হিসেবে আখ্যায়িত করা হলেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার কোনো বৈঠক না হওয়ায় প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারলেও বলেছেন, ‘এখন দেখা যাক, এর দায় কেউ নেয় কি না।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য প্রথমে জানিয়েছিল, এটি একটি অফিসিয়াল সফর। আমরাও সে অনুযায়ী নিশ্চিত করেছি। এতে কোনো সন্দেহ নেই। তবে বৈঠক না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, তাই সঠিকভাবে বলতে পারছি না। যারা ছিলেন, তারা হয়তো বিস্তারিত জানাতে পারবেন। তবে বাস্তবতা হলো, বৈঠকটি হয়নি।

গত ১৮ জুন এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী জানিয়েছিলেন, ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার এক ব্রেকফাস্ট মিটিংয়ে তাকে নিশ্চিত করেছিলেন যে, এই সফরকে সরকারি সফর হিসেবে আপগ্রেড করা হয়েছে। তবুও বৈঠক না হওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তারা স্পষ্টভাবে বলেনি যে এই সময়ে বৈঠক হবে। তবে সফরটি অফিসিয়াল বলা হয়েছিল, আর আমাদের প্রত্যাশাও ছিল সে অনুযায়ী।

এ ছাড়া, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ড. ইউনূসের কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তিনি দায়িত্বশীলদের কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশা করেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X