কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০১:০৭ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধিদল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরছেন বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে চায়না এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধিদল।

এ সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় কর্মরত চীন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২২ জুন চীন সফরে যায় বিএনপির প্রতিনিধিদল। শুক্রবার সন্ধ্যায় চীনের শিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন মির্জা ফখরুলসহ বিএনপি প্রতিনিধিদলের সদস্যরা। রাত ১০টা ৪০ মিনিটে তারা ঢাকা পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমানবন্দরে অবতরণের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মূলত আমরা চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য চীন সফরে গিয়েছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরটি ফলপ্রসূ হয়েছে। সিপিবির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অভিভূত হয়েছি যে, মাত্র কয়েক বছরে চীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক শক্তির দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনে সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও চীনের কমিউনিস্ট পার্টিকে (সিপিসি) দুই দলের মধ্যে সংলাপ আয়োজনের জন্য দাওয়াত দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দেশে ফেরার উদ্দেশে বিমানে ওঠার আগে চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, সিপিসির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের এই সফরের মধ্য দিয়ে দুই দলের মধ্যে নতুন এক বোঝাপড়া তৈরি হয়েছে, যা বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ককে আরও উচ্চমাত্রায় উন্নীত করবে।

বিএনপির মিডিয়া সেল কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সফরের শেষ দিনে, শুক্রবার বিএনপির প্রতিনিধিদল সানঝি প্রদেশের জিয়ান শহরতলির একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে। সেখানে কমিউনিটি কমিটির সেক্রেটারি প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ওই কমিউনিটিতে নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা বিএনপির প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১০

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১১

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১২

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৩

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৫

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৭

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৮

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৯

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

২০
X