কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

জি৭ সম্মেলনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি

জি৭ সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত
জি৭ সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ বছরের জি৭ সম্মেলনে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে। আন্তর্জাতিক কর সহযোগিতার অংশ হিসেবে তারা বড় করপোরেশনগুলোকে অতিরিক্ত চাপ থেকে রেহাই দিতে একমত হয়েছে। এ জন্য দেশ দুটি ‘সাইড-বাই-সাইড’ নামে একটি নতুন গ্লোবাল কর কাঠামো চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবিত কর আইনের বিতর্কিত অংশ সেকশন ৮৯৯ প্রত্যাহার করে নেয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের গত মেয়াদে সংযোজিত হয়েছিল। এই প্রত্যাহারকে আন্তর্জাতিক কর সহযোগিতার ক্ষেত্রে একটি ইতিবাচক বিষয় হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস জানান, এ সিদ্ধান্ত ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য ‘স্থায়িত্ব ও নিশ্চিততা’ এনে দেবে। তিনি কর কাঠামোর আরও স্বচ্ছতা ও ভারসাম্য আনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, এই চুক্তি বৈশ্বিক কর কাঠামোকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সাহায্য করবে। বিশেষ করে, বেইস ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

যদিও জি৭ দেশগুলোর মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছে, তা এখন ওইসিডির ১৪৭টি সদস্য রাষ্ট্র এবং জি২০ আলোচনার মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলতি বছরের ১৫ থেকে ১৭ জুন কানাডায় বসে ৫১তম জি৭ শীর্ষ সম্মেলন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X