কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ৩ এলাকায় চালু হচ্ছে ই-রিকশা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী আগস্ট থেকে ঢাকার ৩ এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৮ জুন) উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথম ধাপে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে এ রিকশা চলবে।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যাক রিকশা থাকবে। চালকরা যাতে চাঁদাবাজি বা অন্যান্য কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি চালক ও গাড়ির লাইসেন্সের পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দুর্ঘটনা ঘটে এসব অটো রিকশার কারণে। তাই নিরাপদ বাহন হিসাবে ই-রিকশাকে তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ই-রিকশা প্রসঙ্গে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা। ই-রিকশাগুলো চালু হওয়ার পর থেকে ওই জোনগুলো থেকে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১১

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১২

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৩

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৪

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৫

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৬

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৭

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৮

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১৯

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

২০
X