বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

২০১৮ সালের রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। ছবি : সংগৃহীত

এবার ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট জালিয়াতির তথ্য জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা।

আদালতের জবানবন্দিতে সাবেক সিইসি বলেন, পুলিশ ছিল সরকারের অনুগত। এ ছাড়া রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা সরকারের আজ্ঞাবহ ছিলেন। তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ও ডিজিএফআই। সহযোগিতায় ছিলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী। তারা দিনের ভোট রাতে শেষ করে।

গত মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন তিনি।

জবানবন্দিতে সাবেক সিইসি নূরুল হুদা আরও বলেন, তৎকালীন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ছিলেন প্রশাসন ক্যাডারের লোক। রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসন নিয়ন্ত্রণের বিষয়টি তার মাধ্যমে 'ডিল' হয়েছে। সরকারের অতিউৎসাহী কর্মকর্তারা এতে সহযোগিতা করেছেন। নির্বাচনের সময় মাঠপর্যায়ের সব কর্মকর্তা তৎকালীন ইসি সচিব হেলালুদ্দীনের অধীনে ছিলেন। সরকারের হয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করেন তিনি।

একার পক্ষে কিছুই করার ছিল না উল্লেখ করে তিনি বলেন, যারা অন্ধভাবে সরকারকে সমর্থন দিয়েছিল, তারাও জালিয়াতিতে সহযোগিতা করেছে। এটা না হলে ভোট নিয়ে এত বড় জালিয়াতি সম্ভব হতো না। ভোট জালিয়াতিতে অনেক রাজনৈতিক নেতা প্রভাব খাটান। তারা সরাসরি জড়িত ছিলেন। তাদের মধ্যে অনেকে পরে সুবিধাভোগী ছিলেন।

নূরুল হুদা আরও দাবি করেন, নির্বাচন কমিশনারকে অন্ধকারে রেখে পুরো প্রক্রিয়া শেষ করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

এ বিষয়ে মামলার তদন্ত তদারক কর্মকর্তা পিবিআই উত্তর বিভাগের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমে বলেন, ‘এই মামলায় আমরা স্বচ্ছতার সঙ্গে দৃষ্টান্তমূলক তদন্ত প্রতিবেদন দিতে চাই। ভোটে নানা অনিয়ম ও অসংগতির কথা স্বীকার করেছেন নূরুল হুদা। আমাদের কাছে যখন ছিলেন তখন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চেয়েছেন। তাই মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।’

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক সচিব নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের ১২তম সিইসি। তার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করে।

সূত্র : দৈনিক সমকাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X