কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ২০০ জনের তালিকা গুম কমিশনে

নিখোঁজ ২০০ জনের তালিকা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কাছে জমা দিয়েছে ইউভিইডি। ছবি : কালবেলা
নিখোঁজ ২০০ জনের তালিকা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কাছে জমা দিয়েছে ইউভিইডি। ছবি : কালবেলা

গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কাছে জমা দিয়েছে ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অভ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)। গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে কমিশনের সঙ্গে বৈঠক শেষে কমিশনের কাছে তালিকাটি তুলে দেয় সংগঠনটি।

বুধবার (০৯ জুলাই) কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, ইউভিইডি’র মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি হয়। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, বৈঠকে সংগঠনের পক্ষ থেকে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কাছে গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা দেওয়া হয়। এর পাশাপাশি তাদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া গুমের শিকার ফিরে আসা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়েও আলোচনা হয়। গুম অবস্থা থেকে ফিরে আসা ব্যক্তিদের ও নিখোঁজ পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ও আর্থসামাজিক পুনর্বাসন এবং গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারিক উদ্যোগ গ্রহণ আলোচনায় গুরুত্ব পায়। গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার প্রয়োগের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অভিমত প্রকাশ করেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X