কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত

পেট্রল পাম্প। পুরোনো ছবি
পেট্রল পাম্প। পুরোনো ছবি

অবশেষে ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন পেট্রল পাম্প মালিকদের একাংশ। চলমান এই কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন তারা।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে চলমান ধর্মঘটের বিষয়ে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তাদের বৈঠকের পর সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।

বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম কাবুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের কমিশনের বিষয়ে অগ্রগতি দেখে চলমান কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।’

পেট্রল পাম্প মালিকরা দাবি করেছিল, ‘ডিজেলে ২ ভাগ,পেট্রলের ৩ ভাগ এবং অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে সাত ভাগ করতে হবে। একই সঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। যার মধ্যে একটি দাবি জ্বালানি মন্ত্রণালয় পূরণ করলেও বাকি দুই দাবি পূরণ না হওয়ায় ধর্মঘট অব্যাহত রেখেছিলেন তারা।

এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে পেট্রল পাম্প মালিকদের সব দাবি দাওয়া বাস্তবায়নে একসভা অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রল পাম্প মালিকদের সব দাবি পূরণ করা হবে। এরপরও ৩ সেপ্টেম্বর থেকে তাদের একাংশ ধর্মঘট শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X