কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৮

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন। ছবি : সংগৃহীত
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া কালবেলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, মহাখালী আগুনের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তারা সবাই দগ্ধ হন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ওখানে পুলিশ সদস্যরা কাজ করছেন। আহতদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে রাত ৮টা ৮‌ মি‌নিটে রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটে। তেজগাঁও ফায়ার স্টেশনের দুই ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৪৫ মিনিটে আগুন নির্বাপন হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X