কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল উত্তোলন বন্ধের ঘোষণা

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

দাবি বাস্তবায়িত না হলে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টিকালের জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ধানমণ্ডির সীমান্ত স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

তারা বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন ও সেই সঙ্গে গেজেট প্রকাশ না করা হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টিকালের জন্য সারা দেশের সব জ্বালানি তেল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে।

তিন দফা দাবি হলো-

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। (খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য আলাদাভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাজশাহী বিভাগের সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল জ্যোতি এবং খুলনা বিভাগের সভাপতি আবদুল গাফফার বিশ্বাস ও কুমিল্লা জেলার সভাপতি মো. কামাল চৌধুরীসহ বিভিন্ন বিভাগ ও জেলার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X