কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন এডিটরস অ্যালায়েন্স এবং চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই

অলিভিয়া ছু-কে শুভেচ্ছা জানানোর সময় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্যরা। ছবি : সংগৃহীত
অলিভিয়া ছু-কে শুভেচ্ছা জানানোর সময় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্যরা। ছবি : সংগৃহীত

অনলাইন এডিটরস অ্যালায়েন্স এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এ সমঝোতা স্মারক সই হয়।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাসান শরীফ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের প্রতিনিধি অলিভিয়া ছু নিজ নিজ সংগঠনের পক্ষে স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমজির বাংলা বিভাগে কর্মরত সাংবাদিক এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সব সদস্যকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, বর্তমান এ প্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। তাই আপনাদের সঙ্গে এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এর মাধ্যমে আমরা প্রযুক্তি ও সাংবাদিকতার জ্ঞান আদান-প্রদান করব।

সংগঠনটির প্রেসিডেন্ট হাসান শরীফ অনুষ্ঠানে বলেন, আজকের এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে দুপক্ষ উপকৃত হবে। বিশেষ করে চীনের পর্যটন খাত, স্বাস্থ্য, শিক্ষা নানা বিষয়ে কাজ করার সুযোগ আছে। আমি এমন উদ্যোগকে স্বাগত জানাই।

উন্মুক্ত আলোচনা সভায় সংগঠনটি সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ বলেন, চীন সম্পর্কে জানার অনেক কিছু আছে। শুধু চীনকে কেন্দ্র করেই বিভিন্ন কাজ করা সম্ভব। চীনে অসংখ্য কন্টেন্ট রয়েছে, যেগুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। তিনি আশা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতে প্রযুক্তির পথে, উন্নয়নের পথে আমরা একসঙ্গে হাঁটতে চাই।

অনুষ্ঠানে দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো নানা বিষয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। এর মাধ্যমে উভয় দেশের সাংবাদিকতা পেশায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X