কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে মঞ্চস্থ হলো নাট্যতরীর মূকনাটক ‘জুলাই’ 

নাট্যতরীর মূকনাটক ‘জুলাই’-এর একটি দৃশ্য।   ছবি : সংগৃহীত
নাট্যতরীর মূকনাটক ‘জুলাই’-এর একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাট্যতরী থিয়েটারের আয়োজনে মূকনাটক ‘জুলাই’ মঞ্চস্থ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নাটক সরণি খ্যাত বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়।

২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর আয়োজিত সেমিনারে বক্তারা ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট, গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রথম অধিবেশনে পিএইচডি গবেষক ও লেখক মো. তারেকুল ইসলামের লেখা 'রাজনৈতিক দাসত্বের বিপরীতে শিল্পীর সার্বজনীন চেতনাই বাংলাদেশপন্থি সংস্কৃতি বিনির্মাণের মৌলিক প্রণোদনা' শীর্ষক প্রবন্ধ পাঠ করা হয়।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়জিদ, দীপ্ত টিভির সিনিয়র সাংবাদিক মির্জা সাকিব, ব্যাংকার গিয়াস উদ্দীন মানিক, ব্যাংকার ও নাট্যতরীর সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ।

দ্বিতীয় অধিবেশনে মঞ্চস্থ হয় নাট্যতরী থিয়েটারের পরিবেশনায় ‘মূকনাটক : জুলাই’। মুহাম্মদ ইকবাল জাভেদের রচনা ও নির্দেশনায় নির্মিত এ নাটকটিতে জুলাই ২০২৪ সালের রক্তাক্ত আন্দোলনের বিভিন্ন পর্যায়, ছাত্র-জনতার আত্মত্যাগ, রাষ্ট্রীয় দমন-পীড়ন এবং গণজাগরণকে দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

নাটকে অভিনয় করেন আরিফুল ইসলাম সাগর, তরিকুল ইসলাম ইমন, মোহাম্মদ আবু হামজা, রায়হান হোসাইন রোহান, সালেহীন হালিম এবং সাজিদ আহমেদ। মিউজিক ডিজাইন করেন কাওসার জাহান সামী, আলোক পরিকল্পনায় ছিলেন সাদ ইব্রাহিম। অর্থ ও খাবার সরবরাহে ছিলেন থিয়েটারের অর্থ সম্পাদক ফয়সাল বিন কবির। ব্যবস্থাপনায় ছিলেন নাট্যতরীর সাধারণ সম্পাদক ইহতিয়াজ ত্বকী।

অনুষ্ঠান শেষে অতিথিরা নাট্যতরীর এই সাহসী ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ ও জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখার আহ্বান জানান।

তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X