কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারচুপি হলে পুরো আসনের ভোট কী হবে, জানাল ইসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা হাতে ফিরিয়ে এনেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সংক্রান্ত সব ধরনের বিধিবিধান বাতিল ঘোষণা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনের মুলতবি কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আগামী নির্বাচনে ‘না’ ভোটের বিধানও ফিরিয়ে আনা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে অনান্য কমিশনার এবং ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সাংবাদিকরা ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না।

পাশাপাশি ভোট গণননার সময়ও উপস্থিত থাকতে পারবেন তারা। তবে গণনার সময় বের হতে পারবেন না।

ইসি সানাউল্লাহ জানান, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে।

‘না’ ভোটের বিষয়ে তিনি আরও বলেন, নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না; বরং তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সানাউল্লাহ বলেন, এখন থেকে কমিশন যেকোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের নাস্তা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১০

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১১

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১২

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৩

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৪

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৮

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

২০
X