বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারের পথ আবার উন্মুক্ত হয়েছে। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় ১৮ হাজারেরও বেশি শ্রমিক। দীর্ঘ দেনদরবারের পর এবার তাদের কপাল খুলেছে। প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭ হাজার ৮৭৩ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩১ মে অবধি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতাসহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়ায় গমন করতে পারেননি, তাদের মধ্য থেকে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত ৭ হাজার ৮৭৩ জনকে নির্মাণ খাতে পাঠানোর উদ্যেগ নিয়েছে। বোয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সবাইকে সরকার কর্তৃক নির্ধারিত ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ রঙিন পাসপোর্ট কপি ও CIDB কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করে [email protected] ইমেইলে প্রেরণ এবং প্রদত্ত গুগল ডকস ফর্মে চাহিত তথ্য পূরণ করতে হবে। ইমেইল পাঠানোর সময় সাবজেক্ট/Subject-এ প্রকাশিত তালিকাভুক্ত উল্লিখিত পাসপোর্ট নম্বর অবশ্যই দিতে হবে। আবেদনের সময়সীমা রাখা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আবশ্যকীয় শর্তাদি

• প্রার্থীর বয়স ১৮-৪৫ বছর;

• প্রার্থীর ইমেইল একাউন্ট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে;

• প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট ছবি;

• নিজ ও পরিবারের মা/বাবা/স্ত্রী/ভাই সহ ৩টি সচল মোবাইল নম্বর;

• CIDB-এর তালিকাভুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে দক্ষতা সনদধারী হতে হবে;

• BMI (বডি মাস ইনডেক্স) ১৮-২৫ এর মধ্যে হতে হবে এবং

• পাসপোর্ট এর রঙিন কপি থাকতে হবে (নতুন ও পুরাতন সকল পাসপোর্ট)

সতর্ক করে বোয়েসেল আরও জানায়, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে বিধায় সবাইকে সতর্কতার সহিত উপর্যুক্ত কার্যাদি সম্পন্নের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত অভিবাসন ব্যয় পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে। নির্ধারিত অর্থের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তিনি নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবেন।

তারা আরও জানায়, নগদ লেনদেন হতে বিরত থাকুন, প্রতারণা থেকে সাবধান। বিদেশ গমনপ্রক্রিয়ায় বোয়েসেলের বাংলাদেশে কোনো এজেন্ট/প্রতিনিধি বা শাখা অফিস নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X