কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনো খোলেনি। শুধু ২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও যারা নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এ বিষয়ে অসাধু মহলেল কাছ থেকে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সর্তক করেছে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোয়েসেল মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের জন্য দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরকারি মালিকানাধীন এ সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি, সেসব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘এটি একটি বিশেষ উদ্যোগ। গত বছর যেতে না পারা কেবল ৭ হাজার ৮৭৩ জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য। এ বিষয়ে যেকোনো প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অপতৎপরতায় লিপ্ত হতে পারে।

উল্লেখ্য, তালিকাভুক্ত কর্মীরা নির্ধারিত সেক্টর (কনস্ট্রাকশন, ট্যুরিজম)-এ প্রশিক্ষণ গ্রহণপূর্বক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় শুধু বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় গমন করবেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানিয়েছে, প্রথম ধাপে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ৭ হাজার ৮৭৩ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। বোয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সবাইকে সরকার কর্তৃক নির্ধারিত ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X