কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকায় আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স

তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়

ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ নেতা, জলবায়ু কর্মী, গবেষক ও কমিউনিটি প্রতিনিধিরা। ছবি : কালবেলা
ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ নেতা, জলবায়ু কর্মী, গবেষক ও কমিউনিটি প্রতিনিধিরা। ছবি : কালবেলা

দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের জটিল সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হলো আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ নেতা, জলবায়ু কর্মী, গবেষক ও কমিউনিটি প্রতিনিধিরা যোগ দেন। এটি আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বারসিকের সমন্বয়কারী ও নগর গবেষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নগর উন্নয়নের পরিকল্পনা করতে হলে অবশ্যই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিতে হবে। তরুণরা এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে, তাই তাদের মতামত নীতি নির্ধারণে প্রতিফলিত হওয়া জরুরি।’

সহযোগী প্রতিষ্ঠান চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিউএফ)–এর পরিবেশবিদ ও চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী বলেন, ‘শিশু ও তরুণদের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই পরিবেশবান্ধব নীতি গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশকেই নয়, শিক্ষা ও স্বাস্থ্যকেও গভীরভাবে প্রভাবিত করছে।’

অংশীদার হিসেবে ছিল ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং বাংলাদেশ (আইডব্লিউবি) এবং সহায়তায় ছিল ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট।

অনুষ্ঠানে উপস্থিত ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি বলেন, ‘নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়।’

সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন কেবল পরিবেশগত সংকট নয়; এটি নগর উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নগর পরিকল্পনায় পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।

আয়োজকেরা জানান, এ সম্মেলনকে একটি বার্ষিক প্ল্যাটফর্মে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের অংশগ্রহণ বাড়িয়ে নগর ও জলবায়ু–সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X