কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

বিমানের একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত
বিমানের একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ ঘটনায় বিমানটির ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী।

মঙ্গলবার (১৬ সেপ্টেস্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের দুবাই স্টেশনের ম্যানেজার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, উড্ডয়নের আগে বিমানের যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মিত পরিদর্শনকালে বিমানটিতে ত্রুটি ধরা পড়ে। এরপর বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।

জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটকা পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভিসাজনিত জটিলতায় তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিমান।

তিনি আরও জানান, বুধবার রাতে ঢাকা থেকে একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাই পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জানান, রাত দেড়টার দিকে প্রয়োজনীয় ত্রুটি সারানোর পর বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X