রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আয়কর দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব : তাসকীন

কর্মশালায় বক্তব্যকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। ছবি : কালবেলা
কর্মশালায় বক্তব্যকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, কর রাজস্বের মাধ্যমে সরকার দেশীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণে আয়কর জমা দেওয়া আমাদের প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীষর্ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তাসকীন আহমেদ বলেন, কর প্রদানের বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে আয়কর ও ভ্যাট প্রদানে দেশের সব স্তরের জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান তুলনামূলকভাবে অনেক কম। আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বেশি হারে কর প্রদান করতে হবে। সরকার জনগণকে আয়কর প্রদানে উৎসাহিত করার পাশাপাশি কর প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ই-রিটার্ন ব্যবস্থার প্রবর্তন করেছে। এর মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতাসহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসতে হবে।

কর্মশালায় আয়কর, মূল্য সংযোজন (ভ্যাট) এবং ই-রিটার্নের ওপর তিনটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে হাদি লুৎফুল অ্যান্ড কোংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুৎফুল হাদি, বিজ সলিউশনস্ লিমিটেডের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম এবং স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোংয়ের পার্টনার স্নেহাশীষ বড়ুয়া তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের এ বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলোর ৭০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং উল্লেখিত বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X