কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এডহক কমিটি গঠন

মো. ইমরান আলী ও মামুন শাহরিয়ার। ছবি : সংগৃহীত
মো. ইমরান আলী ও মামুন শাহরিয়ার। ছবি : সংগৃহীত

মো. ইমরান আলীকে সভাপতি এবং মামুন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানী ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ক্যাফেটেরিয়ায় ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সশরীরে এবং জুম লিংকের মাধ্যমে অনলাইনে একযোগে অনুষ্ঠিত হয়। সভায় সশরীরে ৩১ জন এবং অনলাইনে ৩৭ জনসহ মোট ৬৮ জন সদস্য অংশ নেন।

আলোচনা ও মতামতের সংখ্যাগরিষ্ঠ ভোট শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান সিদ্ধান্তগুলো হলো :

১. ফোরামের একটি এডহক/অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করা হবে। জরুরি পরিস্থিতিতে এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এরপরও সমস্যা দেখা দিলে সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

২. এডহক কমিটির আহ্বায়ক/সভাপতি পদে একমাত্র প্রস্তাবিত নাম জনাব মো. ইমরান আলী, সহকারী পরিচালক (মাউশি), সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তিনি আহ্বায়ক নির্বাচিত হন।

৩. সদস্য সচিব/সাধারণ সম্পাদক পদে তিনজনের নাম প্রস্তাব করা হলেও ব্যানবেইস-এর সহকারী পরিচালক জনাব মামুন শাহরিয়ার (রিগ্যান) সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে নির্বাচিত হন।

৪. কোষাধ্যক্ষ হিসেবে নাম প্রস্তাব আসে মো. আলিম আল রাজী’র নাম এবং সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

৫. আহ্বায়ক এবং সদস্য সচিব দ্রুততম সময়ে এডহক/অন্তর্বর্তী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করবেন।

৬. নতুন এডহক কমিটি গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X