কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় আজকের আলোচিত পাঁচ খবর

কালবেলায় আজকের আলোচিত পাঁচ খবর

দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক কালবেলা’। পত্রিকার অনলাইন সংস্করণ কালবেলা অনলাইনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদগুলোর মধ্যে পাঁচটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো -

গণতন্ত্র এখন হুমকির মুখে : জাতিসংঘ মহাসচিব

গণতন্ত্র হুমকির মুখে রয়েছে মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে। আজ শুক্রবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ উপলক্ষে গতকাল দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন গুতেরেস। এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

ইলিশ রপ্তানি নিয়ে এত কথা কেন, প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশ মাছ রপ্তানিতে দেশের বাজারে ইলিশের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

বিয়ে করেছেন আয়মান-মুনজেরিন

বিয়ে সম্পন্ন করেছেন দেশের অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর তাদের আকদ সম্পন্ন হয়। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

ঢাকা দক্ষিণ সিটির দুটি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

রাতেই ৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দেওয়া হয়। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X