কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ রপ্তানি নিয়ে এত কথা কেন, প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশ মাছ রপ্তানিতে দেশের বাজারে ইলিশের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে টোকেন হিসেবে মাত্র ৫ হাজার টন ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। এতে করে আমাদের দেশের বাজারে ইলিশ মাছের দামে কোনো প্রভাব পড়বে না। আমাদের দেশে বছরে ৬ লাখ টন ইলিশ মাছ উৎপাদন হয়। সেখানে ৫ হাজার টন মাছ রপ্তানি করা নিয়ে এত কথা কেন? দুর্গাপূজার জন্য পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে, আমরা টোকেন হিসেবে তা রপ্তানি করব। আর পুরো বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।

এ সময় তিনি বলেন, এবার ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু পণ্যের ঘাটতি আছে। সেটা মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এত বড় দেশ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি তো আছেই। মুক্তবাজার অর্থনীতিতে সব সময় যে চাপে রাখা যায় এমনটা নয়। তবে সাপ্লাই চেইনটা ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে জন্য চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X