কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন আয়মান-মুনজেরিন

বিয়ে সম্পন্ন করেছেন আয়মান সাদিক ও মুনজেরি শহীদ। ছবি: সংগৃহীত
বিয়ে সম্পন্ন করেছেন আয়মান সাদিক ও মুনজেরি শহীদ। ছবি: সংগৃহীত

বিয়ে সম্পন্ন করেছেন দেশের অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে'-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর তাদের আকদ সম্পন্ন হয়।

আয়মান সাদিকের ঘনিষ্ঠ সূত্র দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

এর আগে তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে।

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। তিনি বাংলাদেশি একজন শিক্ষা উদ্যোক্তা। ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন আয়মান সাদিক।

অন্যদিকে মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X