কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার, পরিচয় নিশ্চিতে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের বাবার পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে জন্মদাতা বাবা মো. আবুল কাশেম ও মা মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধা সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন।

বর্তমানে মামলাটির তদন্ত করছেন এজাহার দায়েরকারী দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু। মামলার তদন্তের স্বার্থেই এবার ডিএনও টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে দুদক সূত্রে।

মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা গেছে, মো. কামাল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ ব্যাচের একজন কর্মকর্তা। যার পরিচিতি নম্বর-১৮২১৫। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে সরকারের একজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। ইতোপূর্বে তিনি সাবেক সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা ও উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই, জেলা-নওগাঁতে কর্মরত ছিলেন।

দুদক সূত্র বলছে, তার প্রকৃত বাবা-মা হলেন, মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুন এবং তার চাচা-চাচি হলেন মো. আহসান হাবীব এবং মোছা. সানোয়ারা খাতুন। তার চাচা একজন বীর মুক্তিযোদ্ধা। মো. কামাল হোসেন সুকৌশলে তার প্রকৃত বাবা-মার পরিবর্তে আপন চাচা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামি মো. কামাল হোসেনসহ তার প্রকৃত বাবা-মা ও তার চাচা-চাচির ডিএনএ টেস্ট করার জন্য কমিশন বরাবর আবেদন দাখিল করেন। কমিশন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মো. কামাল হোসেনসহ তার প্রকৃত বাবা-মা ও তার চাচা-চাচির ডিএনএ টেস্ট করার জন্য অনুমোদন করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে তাদের ডিএনএ টেস্ট করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১০

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১১

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১২

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৩

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৪

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৫

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৬

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৭

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৮

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৯

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

২০
X