কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হত্যায় জড়িতদের শাস্তি চায় সম্পাদক পরিষদ

সাংবাদিক গোলাম রব্বানি। ছবি : সংগৃহীত
সাংবাদিক গোলাম রব্বানি। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

আজ সোমবার পরিষদের পক্ষে সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বিবৃতিতে এ দাবি জানান। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

যা বলা হয়েছে বিবৃতিতে

১৪ জুন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানি বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নির্মমভাবে হত্যার শিকার হন। সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার এক প্রভাবশালী জনপ্রতিনিধির লোকজন তার ওপর এ হামলা চালিয়েছে। অতীতেও অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে, যাদের বিচার এখনো হয়নি।

সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রব্বানির হত্যাকাণ্ডের শিকার হওয়াটা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত বলে মনে করে সম্পাদক পরিষদ। পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সাংবাদিক গোলাম রব্বানির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে সম্পাদক পরিষদ।

যা ঘটেছিল

গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মাহমুদুল আলমসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X