কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নভেম্বরেই কি দেশে শৈত্যপ্রবাহ আসছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশে বিভিন্ন অঞ্চলে মৃদু শীত অনুভুত হচ্ছে। তবে পুরোপুরি শীতের আমেজ এখনো পায়নি দেশবাসী। এ অবস্থান তাপমাত্রা কখনো বাড়ে, আবার কখনো কমে। এদিকে দিনের তাপমাত্রা যেন কমার নামই নিচ্ছে না। আবহাওয়াবিদদের মতে, শৈত্যপ্রবাহের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন হলো শৈত্যপ্রবাহ কবে আসতে পারে?

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য মতে, নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা খুবই কম।

এ অবস্থায় সংস্থাটি জানায়, দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও এখনও দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। উল্টো, আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী হলেও চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

ওয়েদার অবজারভেশন টিম জানায়, দেশজুড়ে যেখানে শীতের আমেজ দেখা যাচ্ছে, সেখানে চট্টগ্রাম বিভাগ যেন উষ্ণতার বৃত্তেই বন্দি। এই বিভাগের জেলাগুলোতে দিনের তাপমাত্রা এখনো ৩০ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকছে। এমনকি রাতের তাপমাত্রা এখনো ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

বিডব্লিউওটি আরও জানায়, নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। এ সময়ে তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে দেশের দক্ষিণের টেকনাফে তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে এই ‘এই শীত, এই গরম’ আবহাওয়া চলমান থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X