কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

ফল উৎসব। ছবি : সংগৃহীত
ফল উৎসব। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল, প্রতিবন্ধী ও অসহায়দের বৃদ্ধাশ্রম ‘আপন নিবাস’-এ ‘রক্তস্পন্দন’ কর্তৃক প্রেরিত ফল উৎসবে প্রবীণদের মাঝে যেন এক অন্যরকম আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ছিন্নমূল প্রবীণরা ফলাহার করেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে তারেক রহমানসহ পুরো জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে আন্তরিক দোয়া ও প্রার্থনা করেন সবাই।

দোয়া মাহফিলের একপর্যায়ে অনেক প্রবীণের চোখ ছলছল করে ওঠে— কেউ স্মরণ করেন জিয়াউর রহমানের উন্নয়নধর্মী রাষ্ট্রচিন্তা, কেউ বলেন, খালেদা জিয়ার মানবিক ও দৃঢ় নেতৃত্বের কথা। দেশের প্রতি তাদের অবদান, সংগ্রাম আর ত্যাগের স্মৃতি যেন মুহূর্তেই পরিবেশকে আবেগময় করে তোলে।

উল্লেখ্য, ২০ নভেম্বর তারেক রহমানের ৬১তম জন্মদিনকে ঘিরে সামাজিক সংগঠন রক্তস্পন্দন ছিন্নমূল মানুষ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, পথশিশু, অসহায় নারী ও প্রবীণদের সঙ্গে এক হৃদয়স্পর্শী মিলনমেলার আয়োজন করে দক্ষিণখানের ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে। ফল উৎসবের পাশাপাশি প্রবীণদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং মানবিক বন্ধনে একত্রিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ও ড্যাব যুগ্ম মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। তিনি জানান, এই উদ্যোগ মানবতার প্রকৃত উদাহরণ— সামাজিক দায়বদ্ধতার এমন প্রয়াস আমাদের সমাজকে আরও কোমল, আরও সহানুভূতিশীল করে তোলে।

সমগ্র আয়োজনের নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এমএ তাইফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন— ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, রক্তস্পন্দনের সক্রিয় সদস্য ডা. একেএম মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুধু একটি ফল উৎসব নয়— মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X