রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগৃহীত
ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরাকে কর্মসংস্থানের নামে প্রচারিত বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এসব বিজ্ঞাপনে প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাক প্রবাসী বা অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে সীমিত আকারে বাংলাদেশ থেকে ইরাকে বাংলাদেশ ও ইরাকের সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিএমইটি থেকে ম্যানপাওয়ার কার্ড নিয়ে অনেকে আগমন করছে।

তবে ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় ব্যক্তি লোভনীয় সুযোগ-সুবিধাসহ বৈধভাবে ইরাকে কর্মসংস্থানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে।

এসব বিজ্ঞাপন দ্বারা প্রতারিত না হয়ে বিজ্ঞাপনদাতা কোম্পানি বৈধ লাইসেন্সধারী কি না, তা যাচাই করে সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত পরামর্শের জন্য ইরাকে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মোবাইল নম্বর ও ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। মোবাইল নম্বর +৯৬৪৭৭৬৭০৫৯৬৭১ (হোয়াটস অ্যাপ), ই-মেইল: [email protected]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X