কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সময় নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সাক্ষাতের পর এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি তপশিল প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির কৌতূহল আউট অফ কান্ট্রি ভোট বিষয়ে ছিল এবং নির্বাচন কমিশন তা নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, বিকেল ৪টায় ভাষণ রেকর্ড করা হবে এবং এখন সার্বিক আলোচনা চলছে কখন তপশিল ঘোষণা করা হবে। দুই ঘণ্টার মধ্যে আরও একটি আপডেট দেওয়া হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিকেল ২টায় বেরিয়ে যান।

রেওয়াজ অনুযায়ী, তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব ধরনের প্রস্তুতি জানানো হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে বিটিভি-বেতারে ভোটের তপশিল ঘোষণা করেন।

প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ছাড়া, কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ নির্বাচন কমিশন রাখেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি নাগরিক ভোট দেবেন। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে। এবারের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X