কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে।

এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনারকে নিয়ে সিইসি বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাক্ষাৎ করে।

সাক্ষাতের পর ইসি সচিব আখতার হোসেন জানান, রাষ্ট্রপতি তপশিল প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির কৌতূহল আউট অফ কান্ট্রি ভোট বিষয়ে ছিল এবং নির্বাচন কমিশন তা নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১০

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১২

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৩

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৪

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৫

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৬

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৭

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৮

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৯

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

২০
X