কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

সাংবাদিক নূরুল কবীর। ছবি : সংগৃহীত
সাংবাদিক নূরুল কবীর। ছবি : সংগৃহীত

প্রথম আলো কার্যালয়ের সামনে একদল ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের সাহায্য করতে গেলে তার ওপর চড়াও হন একদল বিক্ষোভকারী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার দিকে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়।

এদিন রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সংবাদপত্রটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ শুরু হয়। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা কার্যালয়টির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

পরে একই বিক্ষোভকারী দল ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ ভবনেও হামলা চালায় এবং সেখানে অগ্নিসংযোগ করে। গভীর রাত পর্যন্ত ওই এলাকাগুলোতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X