কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

২০ লাখ টাকা ছিনতাই : দুই কনস্টেবলসহ ৫ জনের রিমান্ড চায় পুলিশ

ছিনতাইকারী দুই পুলিশ সদস্য। ছবি : কালবেলা
ছিনতাইকারী দুই পুলিশ সদস্য। ছবি : কালবেলা

ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ কনস্টেবলসহ ৫ জনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা এ আবেদন করেন৷ এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

আসামিরা হলেন, ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় টাকা জমা দিতে যান। সেখানে উর্দিধারী দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন।

এরপর তাকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জুলাই  / আজকের নামাজের সময়সূচি

আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ আটকালো যুক্তরাষ্ট্র

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

সোনার দোকানে কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

১০

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

১১

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

১২

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

১৩

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

১৪

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৫

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

১৬

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

১৭

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৮

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১৯

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০
X