কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাগ ভর্তি ২০ লাখ টাকা, দুই পুলিশ সদস্যসহ ধরা ৫ জন

ছিনতাইকারী দুই পুলিশ সদস্য। ছবি : কালবেলা
ছিনতাইকারী দুই পুলিশ সদস্য। ছবি : কালবেলা

আইএফআইসি ব্যাংকের রাজধানীর পল্টন শাখায় টাকা জমা দেওয়ার সময় পুলিশের পোশাক পরে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পৃথক অভিযানে ছিনতাইয়ের ২০ লাখ টাকা ও পুলিশের দুই সদস্যসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ, দোকানদার হৃদয়, মঞ্জু ও সোহেল।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপর দুইটার দিকে ২০ লাখ টাকা জমা দিতে ব্যাংকের উক্ত শাখায় আসেন ব্যবসায়ী আব্দুলা আল মামুনের কর্মচারী আজিম উদ্দিন (২৪)। আড়াইটার দিকে টাকা জমা দেওয়ার লাইন থেকে পুলিশের পোশাক পড়া দুই সদস্য তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনে দোকানদার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ডেমরা পুলিশ লাইনে অভিযান চালিয়ে কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে।

আটককৃতদের দেওয়া তথ্যমতে পরে পৃথক অভিযানে রাজধানীর বাসাবো এলাকা থেকে একটি মোটরসাইকেল ও আরও ১০ লাখ টাকাসহ ছিনতাইকারী সোহেলকে আটক করে।

ডিবি পুলিশের মতিঝিল জুনের অতিরিক্ত পুলিশ কমিশনার আতিকুল ইসলাম খান জানান, ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রথমে ব্যাংকের সামনের টং দোকানদার হৃদয় (৩০) কে শনাক্ত করে পুলিশ। পরে তার সহযোগী মঞ্জুকে আটক করে। তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে।

এরপর বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করে।

পুলিশ আরও জানায়, আজ বেলা আড়াইটার সময় পুলিশের দুই সদস্যসহ ৫ জনের একটি চক্র উল্লেখিত ব্যাংকের ভিতরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১০

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১১

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১২

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৩

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৪

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৫

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৭

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৮

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৯

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

২০
X