কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন যাচাই-বাছাই করতে ১১ সদস্যদের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি এমপিও পেতে আবেদন করা ৩ হাজার ৬১৫টি আবেদন যাচাই-বাছাই করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের অতিরিক্ত সচিবকে। আর সদস্য সচিব করা হয়েছে মাউশির বেসরকারি মাধ্যমিক ৩ শাখার উপসচিবকে।

কমিটিতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ২ শাখার যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার কলেজ ও প্রশাসন বা মাধ্যমিক শাখার পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন ৩ শাখার উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিভাগের বাজেট শাখার উপসচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট এবং সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক ৩ শাখার উপসচিব।

এ কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে মতামতসহ প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করবে। এমপিওভুক্তির আবেদনে দেওয়া তথ্যে কোনো অনিয়ম বা অসামঞ্জস্যতা পেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার মতামতসহ প্রতিবেদন দেবে।

এমপিওভুক্তির পুরো প্রক্রিয়ায় ব্যানবেইস কারিগরি সহায়তা দেবে। কমিটি প্রয়োজন মনে করলে আরও সদস্য কো-অপ্ট (যোগ) করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X