কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কমসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটি জানায়, দাবি পূরণে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সব দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সমাবেশ থেকে জানানো হয়, চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, গত সাত বছর ধরে দাবি জানানো হলেও সরকার আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশ আয়োজন করে দাবি জানানো হয়। পরে তারা আশা করেছিলেন সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে। কিন্তু প্রায় দেড় মাস পার হলেও কোনো সুরাহা হয়নি।

তারা অভিযোগ করে বলেন, গত ২১ জানুয়ারি কমিশন প্রতিবেদন প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন।

আন্দোলনকারীরা জানান, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয়কে সামনে রেখেই কর্মসূচি সাজাচ্ছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X