কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল বলে গণ্য হতে পারে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হলেও এর জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, ভোট প্রদান শেষে সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে হলুদ খামে সংযুক্ত করে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো ব্যালট বাংলাদেশে পৌঁছাতে না পারলে তা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না।

নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছাতে ব্যর্থ হলে তা ভোট গণনার বাইরে রাখা হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য নির্বাচন কমিশন বিশেষ তাগিদ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X