কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৯ম পে-স্কেল বাস্তবায়ন চেয়ে আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংঘটনটি জানায়, ১৫ মার্চের মধ্যে দাবি মানা না হলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ওই কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৫ সালে দেওয়া অষ্টম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীরা বৈষম্যের মধ্যে পড়ে। এরপর থেকে পে-স্কেলের বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও কোনো তৎকালীন সরকার তা বাস্তবায়ন করেনি। উল্টো ১৯৯১ ও ২০০৫ সালে বিএনপির সরকার সুন্দরভাবে দুটি পে-স্কেল প্রদান করেছিল।

সংগঠনটি জানায়, বিগত ১১ বছর ধরে কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে ৬ সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। ২০১৯ সাল থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন ও বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালে ৮ম পে-কমিশন গঠন করা হয়েছে, যার রিপোর্ট ইতোমধ্যে সরকারের কাছে প্রদান করা হয়েছে। তবে পূর্ববর্তী সরকার তা বাস্তবায়ন করেনি। তাই বর্তমান সরকারের কাছে ১১ বছরের অপেক্ষার পর বৈষম্যহীন ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

সংগঠনের ঘোষিত কর্মসূচি

১. ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ: জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর কাছে ৯ম পে-স্কেল বাস্তবায়নের স্মারকলিপি প্রদান করবেন।

২. একই সময়ে কেন্দ্রীয় নেতারা মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন।

৩. রমজান মাসব্যাপী বিভাগীয় শহরগুলোতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি চলবে।

সংগঠন সতর্ক করে জানিয়েছে, ১৫ মার্চের মধ্যে সরকার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করলে ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X