কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে তরুণী নির্যাতন : সিসিটিভি চিত্রে যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুই তরুণী ও এক তরুণকে মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িত দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রক্টোরিয়াল টিম দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে। তারা হলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার তুষার। ঘটনার পর থেকেই তারা পলাতক এবং তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

গণমাধ্যমে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৪টা ৫৩ মিনিটে টিএসসি এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে নামেন এক তরুণ ও তরুণী। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

ফুটেজ অনুযায়ী, প্রথমে মোটরসাইকেলচালক তরুণের ওপর হামলা চালানো হয়। পরে ভুক্তভোগীদের পরিচিত আরও দুই তরুণী ও এক যুবক ঘটনাস্থলে এলে তাদেরও মারধর করা হয়। প্রায় ২৫ মিনিট ধরে চলা হামলায় হেলমেট, কিল-ঘুষি, লাঠি ও ‘ফ্লাইং কিক’ ব্যবহার করা হয়। দুই তরুণীর মাথায় হেলমেট দিয়ে একাধিকবার আঘাতের দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে।

ভুক্তভোগীদের একজন জানান, তাকে কেন মারধর করা হয়েছে তা তিনি জানেন না। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, নারীদের ওপর হামলার ভিডিও প্রকাশ্যে আসায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১০

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১১

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১২

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৩

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৪

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১৫

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১৬

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৭

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৮

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৯

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

২০
X