কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার (৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে নেতারা বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাতদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তারা বলেন, সরকারি চাকরিজীবীরা যেখানে ৭ দিনের ছুটি পাচ্ছেন, সেখানে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া বৈষম্যমূলক। এছাড়া ঈদের সময় সাধারণত হকাররা পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X