রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঈদে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকদের ড্যাবের শুভেচ্ছা স্মারক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা স্মারক হিসেবে দুপুরের খাবার সরবরাহ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ২১টি সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে ঈদের দিন জরুরি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা স্মারক হিসেবে লাঞ্চ বক্স প্রদান করা হয়।

ড্যাব কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের অংশ হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে এসব কার্যক্রম পরিচালনা করেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. এস এম আশফাক আজিজ, ডা. আমুদ্দিন, ডা. প্রণব রায় শুভ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আরপি (মেডিসিন) ডা. খোরশেদ মিনহাজুল আলম এবং আরএস (গাইনি) ডা. সোহানা আশকারী।

এদিকে, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

এসময় তারা ঈদুল ফিতরের ছুটির সময়ে বাংলাদেশের সব সরকারি চিকিৎসাসেবা প্রদান প্রতিষ্ঠানে দেশের জনগণের জরুরি স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X