কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মিটফোর্ড শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সিরতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

ডাক্তার সমাজকে গরীর দুস্থ রোগীদের সঠিক সেবা দেওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য হামিদ বলেন, ডাক্তার সমাজ নিরলস পরিশ্রম করে আমাদের সেবা করেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, সঠিক সেবা দিয়ে জনগণের পাশে থাকবেন। এসময় তিনি যেকোনো সমস্যায় জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।

ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের রুপরেখা বাস্তবায়নে কাজ করছেন। দেশের অগ্রগতিতে আমাদের সকলকে অবদান রাখতে হবে এ জন্য এই সরকারের হাতকে সহযোগিতা করতে হবে।

মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশ গঠনের কাজ শুরু করেছেন। এ জন্য সকলেই এই সরকারকে সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের দীর্ঘ দিনের লড়াই-সংগ্রামের বিনিময়ে দেশে আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিজ নিজ জায়গায় অবদান রাখার মাধ্যমে সবাইকে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতাল শাখা সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু এবং যুগ্ম-মহাসচিব ও বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X