কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতি ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

বিভিন্ন কোম্পানির বিলবোর্ড। ছবি : সংগৃহীত
বিভিন্ন কোম্পানির বিলবোর্ড। ছবি : সংগৃহীত

সারা দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এবার সব ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শপিংমল, মার্কেট ও দোকানগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে সরকার।

সোমবার (৬ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে জানায়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেন। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিত হতে যাওয়া মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে চিঠিতে জানানো হয়।

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং আবশ্যিকভাবে বিলবোর্ডের বাতি এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X