কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

বিমানের নতুন এমডি কাইজার, ডিএমডি মঈন উদ্দিন

এমডি কাইজার সোহেল (বাঁয়ে) ও ডিএমডি সৈয়দ মইন উদ্দিন (ডানে)। ছবি: সংগৃহীত
এমডি কাইজার সোহেল (বাঁয়ে) ও ডিএমডি সৈয়দ মইন উদ্দিন (ডানে)। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাইজার সোহেল আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

এমডি হিসেবে নিয়োগ পাওয়া কাইজার সোহেল আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আর ডিএমডি পদে আসা সৈয়দ মইন উদ্দিন বিমানের সাবেক কর্মকর্তা।

তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।

ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

দুইজনকেই যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।

এদিকে গত কয়েকবছর ধরে বিমানে ডিএমডি পদটি ফাঁকা ছিল। নতুন নিয়োগ পাওয়া সৈয়দ মইন উদ্দিন আহমেদ এক সময়ে বিমানের কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৭ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর নেন। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X