কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিনের কিছু বেশি সময় সারা দেশে ইন্টারনেট সেবা ধীরগতির থাকতে পারে।

বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে এবং চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ চলাকালীন সাবমেরিন ক্যাবলটি দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটে ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে কুয়াকাটার এই লাইনটি বন্ধ থাকলেও কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) যথারীতি চালু থাকবে। ফলে সারা দেশ একেবারে বিচ্ছিন্ন না হলেও ইন্টারনেটের গতিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কনসোর্টিয়ামের মাধ্যমে এই মেরামত কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X