কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে গাজীপুর মাত্র ৩৫ মিনিটে, আসছে আমূল পরিবর্তন : সেতুমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার ঢাকা-১৮ সংসদীয় এলাকার যানজট নিরসনে সরকারের নেওয়া বহুমুখী উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য জাতীয় সংসদে জানানো হয়েছে। এই এলাকার দীর্ঘদিনের জনভোগান্তি কমাতে ‘বাস র‍্যাপিড ট্রানজিট’ (বিআরটি) প্রকল্পের পাশাপাশি ৩৪০টি নতুন সিএনজিচালিত এসি বাস নামানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

লিখিত জবাবে মন্ত্রী জানান, বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। যানজট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বলাকা ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কাওলা এলাকার সড়ক প্রশস্ত করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আধুনিক সড়ক বিভাজক (ডিভাইডার) স্থাপন করা হয়েছে।

বর্তমানে এই এলাকায় যানজট নিরসনে তিনটি প্রধান প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজগুলো হলো—

মেট্রোরেল (এমআরটি) লাইন-১ : ২০৩০ সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য নির্ধারিত ছয়টি মেট্রোরেল প্রকল্পের অংশ হিসেবে বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত এমআরটি লাইন-১ এর নির্মাণকাজ চলমান। এটি চালু হলে উত্তরা ও খিলক্ষেত এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

বিআরটি প্রকল্প : বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। এর আওতায় বিদ্যমান সড়কটিকে আট লেনে উন্নীত করা হচ্ছে। এছাড়া আটটি ফ্লাইওভার এবং ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হবে।

৩৪০টি এসি বাস সংগ্রহ : যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে বিআরটিসির মাধ্যমে ৩৪০টি একতলা সিএনজিচালিত এসি বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাসগুলো চালু হলে উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত রুটে উন্নত সেবা নিশ্চিত হবে এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, এই প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ঢাকা-১৮ আসনের জনগণের যাতায়াত ব্যবস্থা হবে আধুনিক, সাশ্রয়ী ও সম্পূর্ণ যানজটমুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X