কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল-স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শক্তিশালী নেটওয়ার্ক তৈরির আহ্বান তাসনিম জারার

‘হামের পুনঃআবির্ভাব : প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
‘হামের পুনঃআবির্ভাব : প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, নিয়মিত তথ্য আদান-প্রদানের মাধ্যমে রোগ পরিস্থিতি দ্রুত বোঝা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘হামের পুনঃআবির্ভাব : প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, বর্তমানে জাতীয় পর্যায়ে প্রতিদিনের রোগ পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। সন্দেহভাজন (সাসপেক্টেড) ও নিশ্চিত (কনফার্মড) রোগী, জটিলতা এবং মৃত্যুর হালনাগাদ তথ্য নিয়মিতভাবে পাওয়া গেলে প্রাদুর্ভাব মোকাবিলা আরও কার্যকর হবে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে দৈনিক ভিত্তিতে তথ্য শেয়ার করার একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এর মাধ্যমে রোগের প্রবণতা বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্ত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে হবে। এতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা সম্ভব হবে এবং রোগীর জন্য কখন বাসায় চিকিৎসা যথেষ্ট, কখন আইসোলেশন প্রয়োজন এবং কখন বিশেষায়িত হাসপাতালে রেফার করা জরুরি— সেসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংক্রামক রোগের ক্ষেত্রে কখন সতর্ক হতে হবে, কীভাবে আইসোলেশন মানতে হবে এবং কীভাবে সংক্রমণ প্রতিরোধ করা যাবে— এসব বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ও নিয়মিত নির্দেশনা পৌঁছে দিতে হবে। এতে ভুল ধারণা ও বিভ্রান্তি কমবে এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই সঠিক তথ্যের অভাবে মানুষ বিভ্রান্ত হয় এবং অনাকাঙ্ক্ষিত ঝুঁকিতে পড়ে। তাই বিজ্ঞানভিত্তিক ও সহজ ভাষায় স্বাস্থ্য বার্তা প্রচার করা অত্যন্ত জরুরি।

ডা. তাসনিম জারা আরও বলেন, একটি কার্যকর জনস্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা গেলে আউটব্রেক ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা আরও শক্তিশালী ও দ্রুততর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X