কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

আসন্ন পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, ‘পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. সরওয়ার বলেন, ‘পহেলা বৈশাখ ঘিরে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। সিসি ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকা থাকবে নজরদারিতে।’

তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করবে সমন্বিতভাবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর বন্ধ থাকবে প্রবেশ। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শোভাযাত্রার পুরো রুট থাকবে নিরাপত্তার চাদরে আবৃত। কোনো হুমকির তথ্য নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X