কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে জ্বালানি তেল সরবরাহে বিশেষ নির্দেশনা

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিন ও রাতের যেকোনো সময় বন্দি চালান, কয়েদি হাসপাতালে প্রেরণসহ বিভিন্ন দায়িত্ব পালনে যানবাহনের ব্যবহার প্রয়োজন হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অভিযানে অংশগ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বাহিনীর যানবাহন নিয়মিত ব্যবহৃত হচ্ছে।

এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিব স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়োজিত এসব বাহিনীর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X