কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা জোরদারে কোর কমিটি পুনর্গঠন

কমিটি পুনর্গঠন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কোর কমিটি পুনর্গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব কেএম ইয়াসির আরাফাত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), ডিজিএফআই, বিজিবি, আনসার ও ভিডিপি, এনএসআই, এনটিএমসি, র‍্যাব, বাংলাদেশ কোস্টগার্ড, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে সুপারিশ করবে কমিটি। একই সঙ্গে জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি, পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করবে।

এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত বাহ্যিক নিরাপত্তা বিষয়গুলোও গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি।

প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তাকে সভায় আহ্বান করতে পারবে এবং সভাপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় সভা ডাকতে পারবেন। সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ লিখিতভাবে সংরক্ষণ করা হবে এবং সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কমিটির সব কার্যক্রম, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে এবং তা কমিটির বাইরে প্রকাশ করা যাবে না, যদি না সভাপতির অনুমোদন থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X