কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী দায়িত্ব পালন না করায় সাময়িক বরখাস্ত

নির্বাচন কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের এক প্রভাষককে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, প্রভাষক মো. আবু তালিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে ভোটগ্রহণের মাত্র একদিন বাকি থাকতে তাকে নিয়োগপত্র প্রদানের সময় তিনি “এই দায়িত্ব পালন করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ এবং উক্ত ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন না” বলে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে অপরাগতা প্রকাশ করেন।

তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার একদিনের জন্য কষ্ট করতে অনেক অনুরোধ করলেও তিনি তাদের কথা রাখেননি।

তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর রেখে চলে যান। তার চাকরি চলে গেলে এবং জেলে যেতে হলেও তিনি উক্ত ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন না বলে সাফ জানিয়ে দেন।

তার বিরুদ্ধে অসদাচরণের দায়ে নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১ (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এক মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

চিঠিতে বলা হয়, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামাল বাবা হওয়ার প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমার স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১০

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১২

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৩

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৪

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৫

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৬

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৯

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

২০
X