কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইএসসিএপি মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, চলল গুরুত্বপূর্ণ সেশন

ইএসসিএপি মঞ্চে বাংলাদেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ইএসসিএপি মঞ্চে বাংলাদেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ইউনাইটেড নেশন্স ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসক্যাপ)-এর ৮২তম অধিবেশনের একটি সেশনে সভাপতিত্ব করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। যা আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন।

বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। ব্যাংককে অনুষ্ঠিত এ সেশনে ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা ও মতবিনিময় হয়। ইএসসিএপি-এর ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি লিন ইয়াংয়ের সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তার বক্তব্যে ‘Leaving No One Behind’ প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এর কথা তুলে ধরা হয়।

অধিবেশনের বিরতিতে মন্ত্রী কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, উভয় পক্ষ টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগে পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X